1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

আতাউর রহমান বাগমারা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

–
রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুর বাড়িতে ফ্রিজের নতুন লাইন করার সময় জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নতুন ফ্রিজের লাইন করার সময় মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের(৬৫)জামাই এবং একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের(৫৫) ছেলে মোস্তাকিম হোসেনের(২৫)মর্মান্তিক মৃত্যু হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়,শশুর বাড়িতে কোনো ফ্রিজ না থাকায় জামাইয়ের বাড়িতে থাকা অবশিষ্ট ফ্রিজ নিয়ে আসা হয়।সেই ফ্রিজে নতুন লাইন সংযোগ দেওয়ার জন্য বিকেলে ৪ ঘটিকার সময় বৌ সহ শশুর বাড়িতে এসেছিলেন জামাই মোস্তাকিম হোসেন। সেই ফ্রিজে মেইন সুইচ থেকে নতুন ভাবে লাইন সংযোগ করছিলেন তিনি। হটাৎ ভুলবশত কারনে মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় জামাইয়ের। এ ঘটনায় কোন্দা,মির্জাপুর বিরহী সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় কান্নায় আত্নহারা হয়ে পড়েন মৃতের আত্নীয় স্বজনরা। মৃত্যুকালে তার কোনো সন্তান ছিল না।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি)তৌহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি।শুক্রবার বিকেলে জামাই শশুরের বাসায় নতুন একটি ফ্রিজ নিয়ে গিয়েছিল। সেই ফ্রিজেই নতুন সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহন করে তাদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park