1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

 

মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারায় টিভিতে ডিসের সংযোগ দেওয়ার সময় মর্জিনা (৩৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০মে) দুপুর দুইটার সময় উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নের মনোপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত মর্জিনার পিতার নাম মৃত সাহার আলী। স্বামীর নাম কমসেল হোসেন। স্বামীর বাসা একই ইউনিয়নের সুজনপালশা গ্রামে। মৃত মর্জিনা স্বামীর সাথে বনি বনা না হওয়ায় গত আট মাস ধরে এক ছেলে সন্তানসহ বাবার বাড়ি মনোপাড়ায় অবস্থান করছিল।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুর দুইটার দিকে মর্জিনা ছেলেসহ তার শয়নকক্ষে গিয়ে টিভিতে ডিসের লাইন দিতে লাগে। সেসময় ডিস লাইনের সংযোগের মাথা তাঁর হাতে পেঁচিয়ে যায়। এ সময় মর্জিনা চিৎকার করে ওঠে। মর্জিনার চিৎকারে ঘরে থাকা তার সন্তান মা’কে সংযোগ থেকে সরাতে গেলে ছেলেও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যায়। ততক্ষণে মর্জিনার শরীর ডিসের তারে আরো পেঁচিয়ে যায়। তার হাত, গলা এবং বুকের কিছু অংশ পুড়ে যায়।
এসময় মা-ছেলের চিৎকার চেঁচামেচির শব্দে প্রথমে মৃতের বড় বোন এবং পরবর্তীতে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে তৎক্ষণাৎ ঘর থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসার কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ছেলে অক্ষত রয়েছে।

মৃত মর্জিনার ছেলের বয়স নয় বছর। মায়ের এমন নির্মম মৃত্যু স্বচক্ষে দেখে ছেলে মহিবুল হত বিহ্বল হয়ে পড়েছে। তার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। মায়ের শোকে সারাক্ষণ আহাজারী করছে সে। কখনো কখনো মুর্ছা যাচ্ছে, সহজে কথা বলছে না। মায়ের শোকে যেন বোবা হয়ে গিয়েছে সে।
মর্জিনার এমন আকস্মিক মৃত্যু প্রতিবেশীরাও মেনে নিতে পারছেন না।কান্নায় ভেঙ্গে পড়ছেন তারাও। তাঁরা বলছেন, মর্জিনা অত্যন্ত সহজ সরল এবং পরহেজগার মেয়ে। স্বামীর ঊশৃংখল জীবন যাপন পছন্দ করতেন না সেজন্যেই বাবার বাড়িতে থাকতেন মর্জিনা। আজ তার এই অকাল মৃত্যু ঘটলো।

এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের আইসি আবু সিদ্দিকের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি এবং ঘটনা সম্পর্কে অবহিত রয়েছি। মৃতের জানাজার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park