1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জ রুটে বিএম কলেজ বাস চলাচল শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাকেরগঞ্জ রুটে বিএম কলেজ বাস চলাচল শুরু

শফিকুল ইসলাম বাকেরগঞ্জ(বরিশাল)
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পঠিত

শফিকুল ইসলাম বাকেরগঞ্জ(বরিশাল)
দীর্ঘ এক মাস পর বাকেরগঞ্জ রুটে আবারো শুরু হচ্ছে বিএম কলেজের শিক্ষার্থী বহনকারী বাস চলাচল। ২৯ অক্টবর মঙ্গলবার এক বিঞ্জপ্তি প্রকাশ করে বি এম কলেজ প্রশাসন বিষয়টি নিশ্চত করেছে। বিজ্ঞপ্তিতেতে বলা হয় “আগামী ৩০ অক্টবর থেকে কলেজের পরিবহন পুলের সকল বাস সকল রুটে যথা সময়ে চলাচল করবে।”
গত ৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ফলে অচল হয়ে পরেছিলো বাকেরগঞ্জ রুটের বাস চলাচল, যা শিক্ষার্থীদের জন্য চরম দূর্ভোগের সৃষ্টি করে। কলেজের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম ফরহাদ বলেন, আমাদের বাস এতোদিন বন্ধ ছিলো যা আমাদের প্রশাসনের ব্যর্থতা। তারা যদি আরও শক্ত অবস্থানে থাকতো তাহলে হয়তো আরও আগেই আমরা বাস ফিরে পেতাম। যাই হোক আমরা স্বস্তি ফিরে পেয়েছি।
উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটে। সে সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫৫ জন আহত হয়েছিল। এসময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের চার‌টি বাস এবং বিএম কলেজের প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রাত সা‌ড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের প্রশাসন বিএম কলেজকে ৩টি বাসের ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করে।
ক্যাম্পাস খোলা তারিখ সমূহে বিএম কলেজ থেকে বাকেরগঞ্জ রুটের বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড পর্য চলাচল করে। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে সাতটায় এ কলেজের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলেজ থেকে বাকেরগঞ্জের উদ্দেশ্যে বেলা দেড়টায় ছাড়ে বাসটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park