1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বড়িয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বাকেরগঞ্জে বড়িয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পঠিত

শফিকুল ইসলাম,(বরিশাল)বাকেরগঞ্জ :
বাকেরগঞ্জ উপজেলার-রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে বড়িয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর নবম আসর। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখী হয় ‘বড়িয়া সুপার জায়ান্ট’ ও ‘বড়িয়া রাইডার্স’ । ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মোল্লা। সভাপতিত্ব করেন সাইদুর রহমান সুমন মল্লিক।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বড়িয়া সুপার জায়ান্টের ক্যাপটেন মোঃ শফিকুল ইসলাম। বড়িয়া রাইডার্স নির্ধারিত ১০ ওভারে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়। বিপরীতে সুপার জায়ান্ট মাত্র ১ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষে পৌছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচ হন মোঃ ফয়জুল বিশ্বাস এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন আকাশ জোমাদ্দার। সেরা উদিয়মান প্লেয়ার নির্বাচিত হন আবদুর রিহম।

বড়িয়া সুপার জায়ান্টের অধিনায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের এই বিজয় সকল প্লেয়ার এবং জুলাই ২৪ অভ্যুত্থানের সকল শহীদ-গাজীদের উৎসর্গ করলাম।

প্রধান অতিথি তার বক্তৃতায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মোঃ আবুবকর (সজিব) , তানিম মোল্লা, শানু মোল্লা, রিয়াদ খান, সাধারণ সম্পাদক কাওছার মল্লিক, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম (বি.কে) , মামুন মল্লিক, খান ফেরদাউস, রুবেল হাওলাদার,হাসান গাজী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park