1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফার্মেসির আড়ালে মদ ব্যবসা তিনজন গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ফার্মেসির আড়ালে মদ ব্যবসা তিনজন গ্রেপ্তার।

এ কে এম মাহমুদ রিয়াজ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।

। লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২৩ বোতল ‎কেরু অ্যান্ড কোম্পানির মদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্চানগর গ্রামের হারান চন্দ্র সাহার বাড়ির মৃত রাধা বল্লভ সাহার ছেলে ‎কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে ‎জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা ফার্মেসির আড়ালে মদ বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে ফার্মেসির পিছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ উদ্ধার করা হয়।

একই সাথে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় আমরা ‎কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও ফার্মেমির কর্মচারী ‎শ্রীধাম চন্দ্র বাছাড়কে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাদের থানায় প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park