1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাড়া গাঁয়ের গীতিকার-সাংবাদিক পলাশ এখন জীবনযুদ্ধে পরাস্ত, সহযোগিতার হাত বাড়ান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাড়া গাঁয়ের গীতিকার-সাংবাদিক পলাশ এখন জীবনযুদ্ধে পরাস্ত, সহযোগিতার হাত বাড়ান

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত


মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৌ পুকুর (বিলের পাড়) গ্রামের একসময়ের পরিচিত মুখ, গীতিকার ও সুরকার ফরহাদ হোসেন পলাশ ওরফে “যাযাবর পলাশ” আজ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।

পেশায় একজন মোটর পরিবহন শ্রমিক (মোটর পরিবহন-১১৬৭), এছাড়াও ২০০৭ সালে মিডিয়ায় গান লেখার মাধ্যমে যাত্রা শুরু করে ২০১২ সালে মিক্স এলবাম এবং ২০১৬ সালে একক এলবাম “হাত টা কি বাড়াবে” প্রকাশ করে সুরসৃষ্টি ও কণ্ঠে পরিচিতি পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউব চ্যানেলে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গত ৯ জুন ২০২৫ ঈদের ছুটিতে বাড়িতে এসে ছেলেকে নিয়ে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তার বাম পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে যায়। এক্স-রে প্রতিবেদনে ভাঙার ছবি স্পষ্ট দেখা যায়। এর চিকিৎসায় ইতিমধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এখনো প্রতিদিন হাজার টাকার ঔষধ এবং নিয়মিত ফলোআপ চিকিৎসার প্রয়োজন রয়েছে।

চিকিৎসক তাকে তিন মাস পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। অথচ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পরিবারে রয়েছেন বৃদ্ধা দাদী, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে—সবমিলে ৬ জনের সংসার। বর্তমানে চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই শিল্পী ও শ্রমিক।

মসজিদ, পরিবহন শ্রমিক ফান্ড, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নিজ সঞ্চয় মিলিয়ে যতটুকু সম্ভব চিকিৎসা চালানো হয়েছে, কিন্তু তাতে আর চলছে না। এখন সমাজের সহানুভূতিশীল, মানবিক মানুষদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এই সংগ্রামী মানুষের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই।

সহযোগিতার জন্য হাত বাড়ান, একটি পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park