1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক অনাড়ম্বর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম, উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা সার্কেল এসপি
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির  , পাঁচবিবি থানার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি থানার যুবদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ (আপেল) , পাঁচবিবি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মোঃ শামীম হোসেন,। পাঁচবিবি থানার জামায়াত ইসলামী পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এই ইফতার ও দোয়া মাহফিল সবার মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park