
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচমাথা চত্বরে পাঁচবিবি উপজেলা বিএনপির একাংশের ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৯ই নভেম্বর বিকাল পাঁচটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী।আরো উপস্থিত ছিলেন আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ধরন্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ, ধরন্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু নাছের চৌধুরী ফরহাদসহ পাঁচবিবি উপজেলা বিএনপির একাংশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ও জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল বলেন আমি জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে নির্যাতিত, আমার চেয়ে বেশি কেউ হামলা মামলা শিকার হয়নি, আমি ক্রসফায়ারের আসামি ছিলাম পিতা-মাতার মৃত্যুর পর তাদের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। জয়পুরহাট জেলায় আমার চেয়ে কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। জয়পুরহাট এক আসনে জামায়াতের নেতাকর্মীরা মাসুদ রানা প্রধান প্রাথমিক মনোনয়ন পাওয়ায় আলহামদুলিল্লাহ পড়তেছে কারণ তারা খুব সহজে নির্বাচনে জয়লাভ করতে পারবে এই আসনে মাসুদ রানা প্রধান জয়ী হতে পারবেনা জামায়াত মনোনীত এমপি সহজেই জিতবে। তাই দেশনায়ক তারেক রহমানের নিকট আমার আকুল আবেদন মাসুদ রানা প্রধানের প্রাথমিক মনোনয়ন বাতিল করে আমাকে বিএনপি থেকে মনোনয়নটি দেয়া হোক।