1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির কুসুম্বা ইউপিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবির কুসুম্বা ইউপিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আল আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পঠিত

আল আমিন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শালাইপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মণ্ডল।

সভা সঞ্চালনা করেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা আইয়ুব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—শামীম হোসেন মণ্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,আবদুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান

অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,প্রভাষক সাইদুর রহমান, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বাবুল হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি

জাহিদুল ইসলাম রাব্বু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মাসুদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,আবু নছর চৌধুরী ফরহাদ, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি,এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫ সহস্রাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park