
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে । দীর্ঘ ২০ বছর পর এ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রভাষক সাইদুর রহমান সভাপতি নির্বাচিত হয়। বুধবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে ২’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রভাষক সাইদুর রহমান চেয়ার মার্কা প্রতীকে ৯৯’টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেও একমাত্র প্রতিদ্বন্দী কামরুজ্জামান (মোল্লা রতন) ছাতা প্রতীকে ৪২ ভোট পান। এ কমিটির অন্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মোছাঃ মোমেনা বেগম, সদস্য মোঃ ওয়াজেদ আলী, আব্দুল হক, মোঃ সিরাজুল ইসলাম, রাফসান ছানি পিয়াস, শ্রী সন্ধ্যা রানী ও মোছাঃ নাজমা বেগম।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। উপজেলা সমবায় সমিতি লিঃ এর মোট ভোটার সংখ্যা ছিল ১৬০ জন। আজকের নির্বাচনে ১৯’জন ভোটার অনুপস্থিতি থাকলেও ১৪১’জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।