1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে শিশু হত্যার মামলায় ২৮ বছর পর দুই আসামির গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে শিশু হত্যার মামলায় ২৮ বছর পর দুই আসামির গ্রেপ্তার।

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি থানায় দায়ের হওয়া ১৯৯৭ সালের একটি শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে দীর্ঘ ২৮ বছর পর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাটখুর গ্রামের মাজেদ আলী (পিতা: ফজের আলী) ও আব্দুল ওয়াহেদ (পিতা: খয়বর আলী)। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঘটনার পেছনের ভয়াবহতা
১৯৯৭ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে চাটখুর গ্রামের আমজাদ হোসেন নামে এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে একটি পুকুরে ফেলে রাখা হয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নম্বর ছিল ৬/৯৭। তদন্ত শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিলেন।
পাঁচবিবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই মোঃ সোহেল রানা) দীর্ঘ অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। এরপর তাঁর নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর ও গাছা থানা এবং ঢাকার হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার এক কর্মকর্তা জানান, “আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তবে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ আরও জানায়, মামলার অন্য কোনো পলাতক আসামি থাকলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park