
ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। গ্রামের জাহিদুল ইসলাম দীর্ঘ দুই দশক ধরে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েন।
দীর্ঘ দিন পর নিজের ভুল অনুধাবন করে অবশেষে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন এই যুবক। অনুশোচনার বহিঃপ্রকাশ হিসেবে তিনি আনুমানিক ২০ থেকে ২৫ লিটার দুধ দিয়ে গোসল করেন এবং শপথ নেন যে, ভবিষ্যতে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবেন না।