
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের পাটাপুকা গ্রামে মেম্বার প্রার্থী মশিউর রহমান বাবুর নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পাটাপুকা গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সান্টু মন্ডল।
জনি মিয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন, হাবিবুর রহমান, রুহুল আমিন, মমতাজ উদ্দিন, আব্দুল মমিন, জালাল উদ্দিন, সুজাউল ইসলাম, আলতাফ মোল্লা, শহিদুল ইসলাম, সাইদার রহমান, আফসার মোল্লা, আইয়ুব আলী, আব্দুল মজিদ ও সাদেক আলী।
সভায় মেম্বার প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, “আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং মেম্বার হিসেবে বিজয়ী করেন, তাহলে ৯নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করব। নির্বাচিত হলে প্রথমেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, “গরিব, অসহায়, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আমার ওয়ার্ডের কোনো মানুষ যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেব। তাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকব।”
উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থী মশিউর রহমান বাবু ৯নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।