1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূর্ব-রতনপুর মসজিদের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে পূর্ব-রতনপুর মসজিদের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

  • ইদ্রিস আলী,
    পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর পূর্বপাড়া ওয়াক্তিয়া জামে মসজিদের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১’টায় পাঁচবিবি গোহাটি হেজবুল্লা এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আতাউর রহমান ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। কোদাল দিয়ে মাটি কেটে এবং আল্লাহর ঘরের উন্নতি কামনায় দোয়া ও মোনাজাত করেন উপস্থিত মুসল্লিরা। পরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ঈদ্রিস আলী মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, রতনপুর ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মোঃ আজিজার রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা, রতনপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ প্রামানিক, বিএনপি নেতা হারুনুর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ আল ইমরান মন্ডল সহ বিভিন্ন এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park