1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে নিষিদ্ধ গরু জবাই, কসাইকে ১০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে নিষিদ্ধ গরু জবাই, কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গর্ভবতী গরু জবাই জবাইয়ের তথ্য পেয়ে ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির দায়ে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার জুম্মার নামাজের আগে পৌর শহরের গোস্ত হাটির দেলোয়ার কসাইখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে একটি  গর্ভবতী গরু জবাইয়ের তথ্য পেয়ে এবং পাশাপাশি গরু জবাইয়ের আগে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা না থাকার বিষয়টিও নিশ্চিত হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। তিনি দায়ী কসাই দেলোয়ারকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হাসান আলী বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে এক কসাই একটি গর্ভবতী গরু জবাই করেছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫ ধারায় (অযোগ্য পশু জবাই) এবং লাইসেন্স না থাকায় ৮ ধারায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এবং আইনের ২৪ ধারায় দণ্ড প্রাপ্ত করা হয়।
তিনি আরও বলেন, যেকোনো পশু জবাইয়ের আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হেলথ সার্টিফিকেট নিতে হবে। মাংস বিক্রির সময় সনদটি দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে ক্রেতারা নিশ্চিত হতে পারেন পশুটি স্বাস্থ্য পরীক্ষার পর জবাই করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park