1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাজার মনিটরিং, ৪ ব্যবসায়ীর জরিমানা ইদ্রিস আলী, - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাজার মনিটরিং, ৪ ব্যবসায়ীর জরিমানা ইদ্রিস আলী,

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ইদ্রিস আলী,

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচবিবি পৌর শহরের কিচেন মার্কেট ও পৌর সুপার মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারে বিভিন্ন অনিয়ম পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি তরকারি দোকান ও একটি চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,পাঁচবিবি থানার এসআই রইচ উদ্দিন,পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী,সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা
বাজার মনিটরিংকালে ব্যবসায়ীদেরকে পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, ব্যবসায়িক লাইসেন্স সংরক্ষণ, বিক্রয় মূল্য তালিকা প্রকাশ, ক্রয় রসিদ রাখা ও দোকানের পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park