
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২৬ বাস্তবায়নে ৩মাস ব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে এই ৩’মাসব্যাপী অভিযান চালিয়ে যেতে হবে। প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে সচেতন হয়ে অভিযানে অংশ নিতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং হাট-বাজারসহ জনসমাগমস্থলে লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধমুলক কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মানসুরা মরিয়ম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বালিঘাটা (গোহাটি) আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নুল আবেদীন, প্রভাষক সাইদুর রহমান, পৌরসভার কর্মকর্তা সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ, স্বাস্থ্য সহকারী শামীম হোসেন ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।