1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ট্রাস্ট ইসলামী লাইফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে ট্রাস্ট ইসলামী লাইফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে এবং রংপুর দর্শনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন “দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল” পরিচালনায় জয়পুরহাটের পাঁচবিবি মালঞ্চা মাতাইশ মঞ্জিল মুক্ত খেলাঘর প্রাঙ্গণে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিনামূল্যে চক্ষু শিবিরে এলাকার শতাধিক নারী-পুরুষের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন। যাদের চোখের জটিল সমস্যা ধরা পড়ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরে নেওয়া হয়।

শিবিরের সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারি পরিচালক মোঃ সুলতান মাহমুদ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাকিব হোসেন, নাহিদ, বিপ্লব, দুলালী ও মুসকুরা মিম।

আয়োজক বিপ্লব চৌধুরী জানান, সমাজের গরীব অসহায় পিছিয়ে পড়া মানুষকে বিনাপয়সায় চক্ষু সেবা দিতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবা মূলক কাজ করতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park