1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকদলের নেতাকর্মী ও এলাকাবাসী। আজ রবিবার বেলা ১১টায় পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শতশত নারী-পুরুষ। খবর পেয়ে পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভে কৃষকদলের কুসুম্বা ইউনিয়নের সদস্য সচিব বলেন, কৃষকদলের ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফের ওপর পরিকল্পিতভাবে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ ধরনের হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
হামলায় আহত কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী বলেন, ছালাখুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাহফিলের টাকা আত্মাসাতের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের সন্ত্রাসী বাহিনী আমাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মামলা করেছি কিন্তু প্রশাসন এখনো আসামীদের গ্রেপ্তার করেনি।
অভিযোগের বিষয়ে ছালাখুর গ্রামের মোস্তফার ছেলে ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় আমি কিংবা আমাদের পরিবার কোনো ভাবে সম্পৃক্ত নয়। আজকে যাঁরা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে।
বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। “মোস্তফার গালে গালে, জুতা মারো তালে তালে, ময়নুলের গালে গালে, জুতা মারো তালে তালে, প্রশাসন গেল কই, জবাব চাই জবাব চাই, দোষীদের চামড়া তুলে নিব আমরা”।
পাঁচবিবি থানার ওসি তদন্ত ইমায়েদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন এই পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park