1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটি-এর জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নান্দাইলে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটি-এর জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:​
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:​

শিক্ষার্থীদের মেধা, প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘ইসলামিক এডুকেশন সোসাইটি’ আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে গতকাল ৩১ অক্টোবর আচারগাঁও ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
​পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষা পরিচালনার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব। তাঁর নিবিড় তত্ত্বাবধানে কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
​আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক আগ্রহ ও আস্থারই বহিঃপ্রকাশ। স্কুল এবং মাদ্রাসার ৩য়,৪র্থ,৬ষ্ট এবং ৭ম শ্রেণীর ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য যে দুই ঘণ্টার এই মেধাবৃত্তি পরীক্ষাটি অন্যান্য কেন্দ্রীয় পরীক্ষার ন্যায় সারা দেশে একই সময়ে সকাল দশটায় শুরু হয়ে বারোটায় শেষ হয়। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকগন সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিজেদের ছেলে মেয়েদেরকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই মেধাবৃত্তি পরীক্ষাটির কেন্দ্র নান্দাইল উপজেলায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ​পরীক্ষার সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক নুরুল আমিন এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park