1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নানা আয়োজনের মধ্য দিয়ে বেলকুচিতে মহান বিজয় দিবস উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বেলকুচিতে মহান বিজয় দিবস উদযাপিত।

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বেলকুচিতে মহান বিজয় দিবস উদযাপিত।

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে বেলকুচিতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, উপজেলা বিএন‌পি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরো ছিল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০ঃ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহি আত্মার মাগফেরাতে মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা এবং বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত / প্রার্থনা। বিকাল ৩ ঘটিকায় প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশ।

এছাড়াও রয়েছে দিন ব্যাপী নানা আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park