1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় যারা চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের ধরে পুলিশে দিন। জনমনে স্বস্তি ফেরাতে প্রয়োজনে নিজেদেরকে পুলিশের দ্বায়িত্ব পালনের আহ্বান জানালেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা। খুনী হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, উপজেলা সভাপতি নুর নবী দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা যুব দলের সদস্য সচিব
মোঃ আতিকুর রহমান লেবু
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম, বামন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম আহবায়ক মোঃ মিনারুল ইসলাম, , পৌর আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি প্রমুখ

বিক্ষোভে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী মিছিলযোগে অংশ নেয়। সমবেত মিছিলটি কয়েকটি অংশে শহর প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা যুবদল ও ছাত্রদলের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park