1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ

নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামে রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত শ্রমিকের নাম বেনু শব্দকর (৪০), তিনি নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রীসহ তিনটি ছোট সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (১৩ জুলাই) রবিবার সকালে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামের সুহেল মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই সময় শ্রমিক বেনু শব্দকর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অভিযোগ করেন, ঢালাই কাজ চলার সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইন সরানোর ব্যবস্থা করা হয়নি। যা এই দুর্ঘটনার মূল কারণ। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রঞ্জিত দায়িত্বে ছিলেন। এদিকে ঘটনার পর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনাটি উভয় পক্ষের মধ্যে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে বলে জানাগেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park