1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলমুক্ত পরীক্ষার লক্ষ্য: বাকেরগঞ্জে ১৬ কেন্দ্রে এসএসসি পরিক্ষা শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নকলমুক্ত পরীক্ষার লক্ষ্য: বাকেরগঞ্জে ১৬ কেন্দ্রে এসএসসি পরিক্ষা শুরু।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও আইসিটি শাখা সূত্রে জানা গেছে, এ বছর মোট ৫,৯০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষার্থী ৪,১৮৫ জন, দাখিল পরীক্ষার্থী ১,৫১৮ জন এবং ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ২০৫ জন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নকল প্রতিরোধে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। পরিদর্শনকালে তিনি বলেন, “নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।” উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি বজায় থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরীক্ষার প্রথম দিনেই স্বস্তির পরিবেশ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে বাকেরগঞ্জে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park