1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক রুবেল আহমদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক রুবেল আহমদ

স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং ‘দৈনিক উত্তর সিলেট’ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল আহমদ দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদুল ফিতরের এই পবিত্র আনন্দ, শান্তি ও ভালোবাসা যেন সবার জীবনে ছড়িয়ে পড়ে—এই আমার প্রত্যাশা।”

এই মহিমান্বিত দিনে সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়; আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে সাধ্যমতো এগিয়ে আসতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়াই হোক আমাদের লক্ষ্য।”

পেশাদারিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে রুবেল আহমদ বলেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ না থাকা। মানবতার সেবায় নিয়োজিত থেকে অন্যের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করা এবং একটি সহানুভূতিশীল ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।”

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করে দেশবাসীকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park