1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ শাহিনুর রহমান আকাশ রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

মোঃ শাহিনুর রহমান আকাশ

রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি

 

দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬সেপ্টেম্বর ) সকালে মুক্তিযোদ্ধা মিলনায়তনে নির্বাহী কমিটির এক জুরুরি সভায় দৈনিক সোনার দেশের রিপোর্টার এস এম শাহাজামালকে আহ্বায়ক ও দৈনিক শ্যামবাজারের রিপোর্টার হাসিবুরকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সিনিয়র সাংবাদিক জীবন আলী সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দুর্গাপুর প্রেসক্লাব ও সংবাদিক সমাজের উপদেষ্টা গোলাম রসুল আন্টু উপস্থিত ছিলেন।

গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মমিন জাদরান সম্মানিত সদস্য আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন মায়া, সাংবাদিক আলামিন হক বিজয় , সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব ও মনোয়ারা হোসেন পন্টি।

আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এদিকে জুরুরি সভা শেষে মিলনায়তনে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে দুর্গাপুরের সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল,

মোবারক হোসেন শিশির, মিজান মাহি, গোলাম রসূল, আব্দুল খালেক, ফরিদ আহমেদ আবির, জিএম কিবরিয়া, রাজু আহমেদ,জাহিদুল ইসলাম জাহিদ,জুবায়ের তুহিন,

শাহাবুদ্দীন মোল্লা, রাকিবুল ইসলাম শাহিন,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,সেলিম রেজা,মশিউর রহমান,রাকিবুল ইসলাম শাহিন, আল-আমিন ইসলাম,জিল্লুর রহমান,আশরাফুল ইসলাম,মুন্না ইসলাম, শাহিনুর রহমান আকাশ ,

রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

 

সভায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ব্যতিত অন্য কোন সংগঠন না করা। এছাড়া আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park