1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ভোট কেন্দ্র গুলোতে চলছে সিসি ক্যামেরা স্থাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

দুর্গাপুরে ভোট কেন্দ্র গুলোতে চলছে সিসি ক্যামেরা স্থাপন।

তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত করতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে চলছে সিসি ক্যামেরা স্থাপন ও ভোট কেন্দ্র সংস্কারের কাজ। বুধবার (১৪ জানুয়ারী) সকালে উপজেরার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানা গেছে।

ভোট কেন্দ্র গুলো পরিদর্শন ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আফরোজা আফসানা যুগান্তর কে বলেন, ইতোমধ্যে ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সময়সুচী ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র গুলো সংস্কার ও আংশিক মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই উক্ত কাজ পরিদর্শনে যাচ্ছি।

ইতোমধ্যে জেলা প্রশাসক স্যার, গণভোট ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারীর আগেই ভোট কেন্দ্রের সকল কাজ সম্পন্ন হবে। চলমান রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা যাচাই বাছাইয়ের কাজ। সকলের সহযোগিতা, অত্র উপজেলায় সুন্দরভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ্।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park