1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দুর্গাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির
এক পক্ষের হামলায় অন্য পক্ষের একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ছয় থেকে সাতজন। বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪২)। তিনি আব্বাছনগর গ্রামের বাসিন্দা এবং কড়াত কলে কাজ করতেন। অপরদিকে আহতরা হলেন আলমগীর হোসেন, সৌরভ, শাকিল, লালচান মিয়া, কালা চানসহ অনেকে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড লাগানো শুরু করেছেন। তার কর্মী-সমর্থকরা গতকাল দুপুরে দুর্গাপুর বাজারসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে যান এক পর্যায়ে পুলিশ মোড় এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আসলে অপরপক্ষের লোকজন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার বাধা দেন। পরে তার নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে একদল লোক আব্বাছনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের গ্রামের বাড়িতে হামলা চালান। হামলায় হামিদুর রহমানের ভাতিজা শফিকুল ইসলাম নিহত হন। এ সময় আরো ছয় থেকে সাতজন আহত হন।

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, জামাল উদ্দিনের মাস্টারের নেতৃত্বে হামলা চালানো হয়। এক পর্যায়ে তারা গুলি ছোড়েন। শফিকুল গুলিবিদ্ধ ও বেধরক মারধরে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, গুলির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তধীন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন ও হামলায় জড়িত যাদের তথ্য পাওয়া গেছে, ওই ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park