1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রায় দুই দশক ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে থাকা ঐতিহ্যবাহী একটি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।দুর্গাপুর উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহায়তায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।অভিযান শুরুর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী ও স্থানীয় নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে। জমে থাকা দীর্ঘদিনের কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের কাজ শুরু করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অংশ। ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে আমাদের শিশুদের রক্ষা করতে এবং আগামী প্রজন্মের সুস্থ জীবনের জন্য নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, কেবল সরকারের একার পক্ষে দেশকে উন্নত বা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সামাজিক আন্দোলনে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park