1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদার গোপালপুরের ধান কাটা মেশিনের মধৌ থেকে অজগর সাপ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

দামুড়হুদার গোপালপুরের ধান কাটা মেশিনের মধৌ থেকে অজগর সাপ উদ্ধার

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ

 

 

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো উদ্ধার হয়েছে অজগর সাপ!

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার গোপালপুর মাঠে ধান কাটা মেশিনের মধ্যে থেকে বের করা হয়েছে একটি অজগর সাপ।

 

গোপালপুর গ্রামের একটি ধানক্ষেতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় নিচে আটকে যায় সাপটি। প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে গ্রামবাসী। সাপটির আনুমানিক ওজন ১৫ কেজি বলে জানাগেছে।

 

 

আজ শুক্রবার (২৯ আগস্ট ) সকালে দামুড়হুদা উপজেলার গোপালপুর মাঠে ধান কাটা মেশিনের মধৌ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

 

পরে স্থানীয় যুবকরা মিলে সাপটিকে খাঁচায় বন্দি করে সাপটি নিজ গ্রামের ভিতর নিয়ে যায়।

 

স্থানীয়রা জানায়, মেশিনের ভিতর বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে এক যুবক সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলেন। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন।

 

 

অজগরটি প্রায় ১০ ফুট লম্বা। সম্ভবত চুুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্ত এলাকায় পাচার চক্রের কাছ থেকে পড়ে যাই অজগর সাপটি সেটিই ভেসে এখানে এসেছে। কেউ কেউ বলছে সাপটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

 

 

 

বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে হর হামেশাই দেশী জাতের এই অজগরের দেখা মেলে যার আসল নাম Indian rock python, কিন্তু চুয়াডাঙ্গাতে অজগর এলো কোত্থেকে

 

পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা স্নেহভাজন বখতিয়ার হামিদ বিপুলের সাথে কথা বলে জানা যায় অতিবৃষ্টিতে নদীর পানি বেড়েছে। ভেসে আসতে পারে।

আমি মনে করিয়ে দিলাম গত বছর মেহেরপুরের মুজিবনগর সীমান্তের বিভিন্ন স্থান থেকে গত তিন চার বছরে ম্যাকাও, ক্যাপা স্টার্লিং, আফ্রিকান ওপেন বিল পাখি ভারতে পাচারের সময় উদ্ধার হয়নি? কয়েকদিন আগে উদ্ধার করা হলো আফ্রিকান সার্ভাল ক্যাট।

 

চুয়াডাঙ্গা – মেহেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অন্তত ১০/১২ বছর যাবত বন্যপ্রাণী পাচার হচ্ছে। হতেও তো পারে এই অজগরটিও ওদের হাত থেকে কোনোভাবে ছেড়ে গিয়েছে? বিপুল ও আমার সাথে একমত হলো। এর আগে সম্ভবত ২০১৪ সালে বন্যপ্রাণী পাচারকারী চক্রের একটা বড় চালান আনন্দবাস সীমান্ত থেকে আটক হয়।

 

ম্যাকাও পাখিসহ কয়েক ধরনের জন্তু জানোয়ার ছিল সেই জব্দ তালিকায়। গত কয়েক বছরের ঘটনাগুলো পর্যালোচনা করলে এতটুকু বলা যায়, চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্ত বন্যপ্রাণী পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হচ্ছে।

 

এ কাজের সাথে জড়িতরা খুবই ধূর্ত, সবদিক থেকে এদের যোগাযোগ আছে। এরা যোগাযোগ রক্ষা করে কাজ চালায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park