1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দরদির আয়োজনে তারুণ্য সেমিনার, র‌্যালী ও লিফলেট বিতরণঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

দরদির আয়োজনে তারুণ্য সেমিনার, র‌্যালী ও লিফলেট বিতরণঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৩০শে ডিসেম্বর সোমবার
সাতক্ষীরা জেলার দেবহাটায় দরদির আয়োজনে তারুণ্য সেমিনার, র‌্যালী ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির আয়োজনে মাদক, অনলাইন জুয়া আর সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতন করতে,”২৪-এর তারুণ্যের দেশ গঠনের করণীয় ও উন্নয়ন ভাবনা শীর্ষক”– দরদি তারুণ্য সেমিনার-২০২৪ সোমবার সকাল ১১টায় সখিপুর সরকারী কেবিএ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ও দরদির কার্যনির্বাহী উপদেষ্টা উপ-সচিব মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দরদির সাংস্কৃতিক উপদেষ্টা ও সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার ডিডি সন্দীপ কুমার দাস। দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক ও দরদির নীতিনির্ধারণী পর্ষদ সদস্য ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া গালর্স স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোটার রবিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ। শেষে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park