1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমান কর্তৃক ঘোষিত  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুরে মতবিনিময় সভা  অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

তারেক রহমান কর্তৃক ঘোষিত  ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুরে মতবিনিময় সভা  অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া  ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রীধরপাশা আঞ্চলিক শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ ঘটিকায় মোহাম্মদ গঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবীন মুরব্ববী কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী আরশ আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ  রাজার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাদের আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, মেজর অবঃ সৈয়দ আলী আশফাক সামী, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির স্বেতপত্র প্রনয়ন বিষয়ক ট্রান্সফোর্সের সদস্য, সৈয়দ আলী আফজাল জামী, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েস।

সভার শুরুতে আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা হুসিয়ার আলাীর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক জাবেদ আলম কোরেশি। 

বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা  ছলিব নূর বাচ্চি, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা দুরুদ মিয়া,  পাটলী ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, মইনুল ইসলাম, যুবদল নেতা তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আলী আফরোজ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়জুর রহমান।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park