1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমানের নেতৃত্বে কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হবে : ব্যারিস্টার কায়সার কামাল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

তারেক রহমানের নেতৃত্বে কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হবে : ব্যারিস্টার কায়সার কামাল

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা  
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের মূল অর্থনীতি কৃষিনির্ভর। আর সেই কৃষকদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়- তা জানতে, বুঝতে এবং তাদের কাছ থেকে শুনতেই আমরা মাঠে এসেছি। আজ নাজিরপুর ঈদগাহ মাঠে এখানে তিনজন খ্যাতিমান কৃষি বিশেষজ্ঞ আছেন। তারা কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করবেন; আর আমরা নির্বাচিত হলে সেই সমস্যাগুলো সমাধান করে কৃষিতে নতুন বিপ্লব আনবো।”

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মতো কৃষিবান্ধব উদ্যোগ পুনরায় চালু করা হবে। পাহাড়ি ঢল, পানির সংকট, বাজারব্যবস্থার অস্থিরতা- এসব মোকাবেলায় খাল খনন ও সেচব্যবস্থা আধুনিকায়ন অত্যন্ত জরুরি। জনাব তারেক রহমানের নেতৃত্বে কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।” এসময় তিনি কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলের কৃষিকে ‘এই এলাকার মানুষের জীবনরেখা’ উল্লেখ করে বলেন- বিএনপি কৃষকের পাশে ছিল, আছে ও থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park