1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
'তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে বাঘায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

‘তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে বাঘায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

‘তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টর্নামেন্ট খেলায় ৩রানে জয়লাভ করেছে বাঘা পৌরসভা ক্রিকেট দল।

টসে জিতে ব্যাট করতে নেমে সীমিত ১৪ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে পৌরসভা ক্রিকেট দল। ১৮৭ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে ১৪ ওভারে ১৮৩ রান করে বাঘা উপজেলা প্রশাসন ক্রিকেট দল। সেরা বোলিং বাঘা পৌর সভা ক্রিকেট দলের মতিউর রহমান, ম্যান অব দ্যা ম্যাচ বিধান ও উপজেলা ক্রিকেট দলের কবির হোসেন সেরা ব্যাটস ম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার(১৮-০১-২০২৫) শাহদৌলা সরকারি কলেজ মাঠে বাঘা উপজেলা ক্রিকেট দল ও বাঘা পৌরসভা ক্রিকেট দল খেলায় অংশ গ্রহন করে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) তরফদার আক্তার জামিল খেলার উদ্বোধন ঘোষনা করেন।

ধারা ভাষ্যকর হিসেবে ছিলেন, শরিফুল ইসলাম, শিক্ষক বিকে রায়, প্রভাষক আব্দুল হানিফ মিঞা।
অ্যাম্পায়ার হিসেবে দায়িতে ছিলেন, প্রভাষক সালাইদ্দীন শিমুল, শিক্ষক আবু হেনা মোস্তফা জামান বাপ্পি।

খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে সন্মাননা উপহার(ট্রফি) তুলে দেন উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তার।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, ডাঃ আখতার রহমান, উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মতিউর রহমান, প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক লীলন আলী, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলী, সহকারী কাস্টডিয়ান (বাঘা জাদুঘর) দবির হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, আলপনা ইয়াসমিন (স্থানীয় সরকার বিভাগ, বাঘা), বাঘা স্পোটস একাডেমীর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল, পরিচালক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

জানা যায়, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে- যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক ত্বাবধানে “তারুণ্যের উৎসব-২০২৫” শুরু হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে। কর্মসূচি মধ্যে রয়েছে-আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, তরুণদের অংশ গ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা,তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা, স্যানিটেশন, হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ, ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা, ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা/, পিঠা উৎসব/তারুণ্য মেলাসহ, বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park