1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশে উপজেলা বিএনপি'র শান্তি সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তাড়াশে উপজেলা বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার পঠিত

তাড়াশে উপজেলা বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত


সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তাড়াশে এই প্রথম বারের মতো উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা- কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনের ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশ উপলক্ষে বুধবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে (প্রেসক্লাব চত্বর) উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলীর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক মো. ছাইদুর রহমান, তথ্য ও গবেষক সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, যুবদল আহবায়ক শাহ আলম ফকির, যুগ্ম আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক খন্দকার শাহাদত হোসেন প্রমুখ।
দেশের শান্তি- শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। বিএনপি কোন সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি সব সময় শান্তি-শৃংখলার পক্ষে। শান্তি সমাবেশে সকল নেতা- কর্মীদের শান্ত থাকার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park