1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকা সেন্টারের অনারারি সেক্রেটারি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান-এম আসাদুজ্জামান চুন্নু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঢাকা সেন্টারের অনারারি সেক্রেটারি নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান-এম আসাদুজ্জামান চুন্নু

শফিকুল ইসলাম- (বরিশাল)বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শফিকুল ইসলাম- (বরিশাল)বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রমনায় আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইইবির সাবেক সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। প্রায় ২ সহস্রাধিক প্রকৌশলীর উপস্থিতিতে ইনস্টিটিউটের ঢাকা সেন্টারের চেয়ারম্যান পদে নির্বাচিত হন ভোলার কৃতিসন্তান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ঢাকা সেন্টারের অনারারি সেক্রেটারি নির্বাচিত হন বরিশালের বাকেরগঞ্জের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা এ্যাব এর সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু। সভায় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, এ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম পদ্ম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, বিআইডাব্লিউটিএর প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার রোকন, সড়ক ও জনপথ অধিদপ্তর এর সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল হালিম মিয়া, ডুয়েটের সাবেক এজিএস, জিএস,ভিপি প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের বিসিএস কর্মকর্তা এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়াও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালকসহ এলজিইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ইইডি, গণপূর্ত,ডেসকো,ডিপিডিসির বহু উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park