1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ড. আতিকুস সামাদের পদোন্নতিতে সাতক্ষীরার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ড. আতিকুস সামাদের পদোন্নতিতে সাতক্ষীরার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল

মাসুদ রানা সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মাসুদ রানা সাতক্ষীরা প্রতিনিধি:

 

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ড. আতিকুস সামাদ অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হওয়ায় তাঁর জন্মস্থান সাতক্ষীরায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁর এই সাফল্যে মহান আল্লাহ তা’আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং তাঁর দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনায় শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর সদর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে তাঁকে অভিনন্দন জানাতে এবং তাঁর জন্য দোয়া করতে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মাহফিলে অংশ নেন।

 

এ সময় মাছখোলা বাজার জামে মসজিদ,সরদার বাড়ি জামে মসজিদ,দিঘীরপাড় জামে মসজিদ,হাজী শামসুদ্দিন মাদ্রাসা ও এতিমখানা,আল মদিনা জামে মসজিদ,দারুস সালাম জামে মসজিদ,আনসার ব্যাটেলিয়ান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলগুলোতে ড. আতিকুস সামাদের কর্মজীবনের আরও উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক কামনা করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও শান্তিও কামনা করা হয়।

 

 

 

তাঁর এই পদোন্নতির জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন। একই সাথে তিনি তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন এবং আইনি সেবার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেন।

 

ড. আতিকুস সামাদ দেশের বিচার বিভাগে তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁর এই পদোন্নতি সাতক্ষীরাবাসীর জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁর সাফল্য স্থানীয় তরুণ সমাজকেও অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park