1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের টেকনাফে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে শুরুতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন।

বিশেষ অতিথি-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী, ২ বিজিবির প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো আব্দুল্লাহ, শাহাদাত হোসেন, জামায়াত নেতা রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ ও সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী প্রমূখ। সভাশেষে ২জন সফল মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদী থেকে প্রায় সময় জেলে ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না। এছাড়াও ২/৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরী নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park