1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে আবারও ১৩ জেলে অপহৃত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

টেকনাফে আবারও ১৩ জেলে অপহৃত

 শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

শাহিন আলম টেকনাফ :

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আবারও দুটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

অপহৃত ট্রলারের মাঝি আব্দুল হাফেজ ও মো. আমিন বলে জানা গেছে। তবে অন্য জেলেদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ভাটার কারণে বাংলাদেশি ট্রলারগুলো চরের মুখে আটকে পড়ায় মিয়ানমার সীমান্ত ঘেঁষে ফিরতে বাধ্য হয়। এ সুযোগে উৎপেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলো আটক করে নিয়ে যায়। ঘটনার সময় মাঝি আব্দুল হাফেজ মুঠোফোনে বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। পরে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। প্রায় প্রতিদিনই আরাকান আর্মি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। চলতি মাসে ছয়টি ট্রলারসহ ৫১ জন জেলেকে ধরে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

 

ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা যায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২২০ জন জেলে অপহৃত হন। বিজিবির সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও এখনো শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। এর মধ্যে শুধু গত এক সপ্তাহেই ৫১ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park