1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সম্মেলন-২৫ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টাঙ্গাইলে বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সম্মেলন-২৫ অনুষ্ঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি টাংগাইল জেলা সম্মেলন ১৯ শে জুলাই ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির টাংগাইল জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মোঃ রাসেল মিয়া।

উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার জনাব মোঃ নজরুল ইসলাম (রিপন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক (কিডনি বিভাগ) টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল।
গ্রাম ডাক্তার আবু সাইদ, সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার সাংবাদিক আমিনুল ইসলাম (বুলবুল) প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাক্তার আশরাফ সিদ্দিকী সাধারণ সম্পাদক টাংগাইল জেলা।
উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার মেহেদী আব্দুল্লাহ সহ-সভাপতি টাংগাইল জেলা। গ্রাম ডাক্তার আব্দুল হালিম সাংগঠনিক সম্পাদক টাংগাইল জেলা।
আরও উপস্থিত ছিলেন টাংগাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশত গ্রাম ডাক্তারবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গ্রাম ডাক্তারগণ যেন তাদের সীমাবদ্ধতা থেকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। দেশের মহামারি ও দুর্যোগ মুহূর্তে যেন নিরলস ভাবে সরকারের সহায়ক হিসেবে কাজ করে যান। টাংগাইল জেলার প্রতিটি গ্রাম ডাক্তারগণকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির টাংগাইল জেলার প্রতিটি থানা ও ইউনিয়ন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্দেশ দেন।উপস্থিত সবাই কেন্দ্রীয় কমিটির সভাপতির বক্তব্যে একমত প্রকাশ করেন। সর্বশেষ প্রধান অতিথি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন, দেশের সকল গ্রাম ডাক্তার ভাই ও বোনদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম ও মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। অবশেষে অনুষ্ঠানের সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশেষ অতিথি ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক সহ সকলকে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park