1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিনাইগাতীর ধানশাইলে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ঝিনাইগাতীর ধানশাইলে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের ঝিনাইগাতীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানশাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। ধানশাইল ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আতাউর রহমান, ছাত্রনেতা জহুরুল ইসলাম জনি, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মো,জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো, মাসুদ আরমান, কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো,আব্দুল মোতালেব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো, আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো,দুলাল মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তব্যা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি’র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লীন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল খেকে তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে প্রতিহিংসার কারনে তাকে বহিষ্কার করা হয়। আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপি দুর্বল হয়ে পরেছে। অবিলম্বে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। নেতাকর্মীরা এবিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃস্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুশিয়ারী দেন তারা। এ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগন অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধানশাইল
বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park