1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাউডাঙ্গা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঝাউডাঙ্গা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিঠা উৎসব হয়েছে।

বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। তারুণ্যের মেলা উপলক্ষে ঝাউডাঙ্গা কলেজে এ উৎসবের আয়োজন করা হয়।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্তে উৎসবের উদ্বোধন করেন অত্র কলেজের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মহিতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মজিদ, পফেসর ইকবল হোসেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, আব্দুল মান্নান, আরশাফুজ্জামান বাবলু, বিলকিস আক্তার মজুমদার, কনক কুমার ঘোষ, আনোয়ারুল ইসলাম, কামাল হোসেন, অহিদুজ্জামান লাভলু, শওকত হোসেন, এসএম আব্দুল্লাহ প্রমুখ।

কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ১৯টি স্টলে শোভা পায় হরেক রকমের পিঠা। এরমধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশ গ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park