1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং পাথর আনতে গিয়ে নৌকা ডুবে সাজল নামের এক শ্রমিক নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জাফলং পাথর আনতে গিয়ে নৌকা ডুবে সাজল নামের এক শ্রমিক নিখোঁজ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্টের কাছ থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবে সাজল মিয়া নামের এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জাফলংয়ের পিয়াইন নদীর উৎসমুখে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

জানা যায়, বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর আনতে যায়। পাথর নিয়ে আসার সময় নদীতে প্রবল স্রোত ও হঠাৎ বৈরি বাতাসের কারণে তাড়াহুড়ো করতে গিয়ে পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়।

এ সময় তার সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজের আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করার পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে থানা পুলিশকে খবর দিলে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। শুক্রবার বিকেল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধ্যান মেলেনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, একজন বারকি শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park