
জেলা প্রতিনিধি,আফাজ উদ্দিন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল হাই নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। ২৬/০৮/২৪ ইং সোমবার বাদ যোহর নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আব্দুল হাইয়ের গার্ড অব অনার দেওয়া হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের উপস্হিতিতে ও গোয়াইনঘাট থানার ওসি শাহ হারুনের নেতৃত্ব গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে।
গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাজায় উপস্থিত ছিলেন ০৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,এসময় গোয়াইনঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গতকাল ২৫/০৮/২৪ইং রোজ রবিবার রাত ১০ টা ১৯ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জাফলংয়ের নলজুরী (খাসিয়া হাওয়) গ্রামে উনার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন, মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।