1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জয়পুরহাটে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০১ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করার দায়ে এক ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) বিকেলে রেলস্টেশন এলাকায়
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম আদালত পরিচালনা করেন।

বিচারক মনজুরুল আলম জানান, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি মালিককে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ডাক্তারের পরামর্শ ও ফুলকোর্স ছাড়া এন্টিবায়োটিক সেবন দেশের পুরো জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য বিরাট ঝুঁকি । এতে কোভিডের থেকেও মারাত্মক অতিমারী আসবে যখন সাধারণ জ্বরে, ডায়রিয়ায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মানুষ অকাতরে মারা যাবে মর্মে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। তাই ফার্মেসীগুলোকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ও ফুলকোর্স ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে”

জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে ও জানান তিনি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park