1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে নিখোঁজের পাঁচ দিনপর মিলল বাঁশঝাড়ে পিপাসের ঝুলন্ত মৃতদেহ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জয়পুরহাটে নিখোঁজের পাঁচ দিনপর মিলল বাঁশঝাড়ে পিপাসের ঝুলন্ত মৃতদেহ

আল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পঠিত


মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে নিখোঁজের পাঁচদিন পর মাহমুদুল হাসান পিপাস(২৮)নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পিপাস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তারা জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রোববার(২ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ধারকি সূতীঘাট এলাকার বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


স্থানীয়রা জানান, ধারকি গ্রামের জোসনা বেগম নামের এক নারী ওই বাঁশ ঝাড়ে পাতা নিতে গেলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তখন চিৎকার দিলে অন্যরা এসে পুলিশকে সংবাদ দেয়।

পিপাসের খালাতো ভাই শুভ সাংবাদিকদের জানান, গত শুক্রবারে তার বিয়ের কথা ছিলো, কিন্তু বুধবার থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরে আক্কেলপুর থানায় জিডি করা হয়। আজ দুপুরে মৃতদেহ পাওয়ার খবরে এসে দেখি সেটি পিপাসের।

এ বিষয় নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার এসআই মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আত্মহত্যা, নাকি তা জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park