1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে  মার্চ ফর গাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে  মার্চ ফর গাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তীনের গাজায় মুসলিমদের উপর ইহুদীবাদী ইসরাঈলের গণহত্যার প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনতার ডাকে মার্চ ফর গাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এ  উপজেলা মাজলিসুল মুফাসিরীনের সভাপতি সর্বস্তরের মুসলিম জনতা মঞ্চের অন্যতম আহবায়ক আসাবুন্নেছা জামে মাসজিদের খতিব হাফিজ মাওলানা ইসমাঈল খান এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল জগন্নাথপুর বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পৌর পয়েন্ট এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জগন্নাথপুর দারুল ইফতা জামে মাসজিদের খতিব মাওলানা দেলাওয়ার আমিনী। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন বেলাল, জহির’স ইন্সটিউটের পরিচালক, মাওলানা জহিরুল ইসলাম, স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মির্জা সউদ সালেহ, মাওলানা হাসমত উল্লাহ খান,মাওলানা বদরুদ্দীন আল-আমীন, স্টুডেন্ট কেয়ারের সাবেক সভাপতি মাসুম আহমদ প্রমুখ। এ সময় উপজেলা সদর সহ বিভিন্ন স্কুল-মাদরাসা ছাত্র ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন। মার্চ ফর গাজা কর্মসূচী বিদায়ী মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park