1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধে সাটানো হয়নি সাইনবোর্ড বালু মাটি দিয়ে চলছে বাঁধের কাজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধে সাটানো হয়নি সাইনবোর্ড বালু মাটি দিয়ে চলছে বাঁধের কাজ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওর সহ বিভিন্ন হাওরে চলছে ফসল রক্ষা বেরী বাঁধের কাজ। ইতোমধ্যে হাওরের ফসল রক্ষা বেরী বাঁধের কাজ বাস্তবায়নের জন্য ৩৯ টি পিআইসি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। জগন্নাথপুর উপজেলায়  ফসল রক্ষা বেরী বাঁধের ৩৯ টির মধ্যে এ পর্যন্ত  ৮টি ফসল রক্ষা বেরী বাঁধের কাজ চলমান থাকলেও প্রকল্প এলাকায় কোন সাইন বোর্ড সাটানো লক্ষ্য করা যায়নি।

সরেজমিনে সোনাতলা এলাকায় ৩৭ নং পিআইসি ফসল রক্ষা  বেরী বাঁধ পরিদর্শনে গেলে দেখাযায়, বালি মিশ্রিত মাটি দিয়ে করা হচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষার বেরী বাঁধের কাজ যা মান সম্মত নয় এবং এমাটি দিয়ে ফসল রক্ষা বেরী বাঁধ দিয়ে আগাম বন্যাার হাত থেকে ফসল রক্ষা করা যাবেনা  বলে জানান স্থানীয় কৃষকরা। তাছাড়া নেই প্রকল্প কাজের সাটানো সাইবোর্ড। 

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে (পাউবোর) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, সাইবোর্ড তৈরির কাজ চলছে। বালি মাটি দিয়ে বাঁধ নির্মানের প্রশ্নের জবাবে বলেন, বালি মাটি দিয়ে কাজের বিষয়টি খোজ নিয়ে দেখবো।

ফসল রক্ষা বেরী বাঁধ নির্মানের (পিআইসি) সভাপতি ইউনিয়নপরিষদ সদস্য (মেম্বার) আবুল হোসেনকে এ বিষয়ে মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, বালি মাটি দিয়ে বাঁধের কাজ হচ্ছেনা। তবে ২/৩ দিনের মধ্যে সাইনবোর্ড সাটানো হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park