1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় সাহাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত সাহাব উদ্দিন কুশারাই গ্রামের মৃত জাহির উল্ল্যার ছেলে।
জানাযায়, জয়নগর গ্রামের বদরুল ইসলাম বাবুল ও হরূপ মিয়ার সাথে কুশারাই গ্রামের সফর উদ্দিনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  গত রবিবার ১৬ ফেব্রুয়ারী দুপুরে সফর উদ্দিনের ভাই সাহাব উদ্দিন জয়নগর যাওয়ার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ বদরুল ইসলাম বাবুল ও হরূপ মিয়া সহ ৮/১০জন সাহাব উদ্দিনের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখক করে। এসময় সাহাব উদ্দিনের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত সাহাব উদ্দিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত সাহাব উদ্দিনের ভাই সফর উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন আমার ভাইর উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা আমার ভাইর সাথে থাকা নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানার এস আই শাহ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park