1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় মাঠে কাজ করার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চুয়াডাঙ্গায় মাঠে কাজ করার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গোবরগাড়া গ্রামে জমির মাঠে কাজ করতে গিয়ে সাপের কামড়ে সিরাজুল ইসলাম (৬৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম দর্শনা থানাধীন গোবরগাড়া গ্রামের মৃত সিটুমিজির ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় সিরাজুল ইসলাম নিজ এলাকায় জমির মাঠে কাজ করতে যান। এ সময় বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাঁর আত্মীয়-স্বজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সিরাজুলের পরিবার ও স্বজনরা জানান, পরিবারের সব আশা ও চেষ্টা ব্যর্থ করে তিনি মারা গেছেন। বর্তমানে মৃত সিরাজুল ইসলামের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park